About Us


বিসর্জন  ফোরাম একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন


“বিসর্জন” একটি স্বেচ্ছাসেবামূলক ও সম্পূর্ন অলাভজনক সংগঠন, এর প্রতিটি সদস্য সম্পূর্ন স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে এবং আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী আমাদের সার্বহ্মনিক দিক নির্দেশনা ও সার্বিক সহযোগীতা করে থাকেন, এছাড়াও আমাদের মেডিকেল টিম বিনামূ্ল্যে ফ্রি চিকিৎসা সেবা দেয়ার কাজ করে থাকেন। সারাদেশে রক্তদান কার্যক্রমকে আরও সহজ ও নিরাপদ করে তোলার লহ্মে বাংলাদেশ ব্লাড ডোনারস ফেরাম এর প্রতিটি সদস্য কাজ করে। এছাড়াও রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি, ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, অবৈধ রক্ত কেনাবেচা বন্ধে সচেতনতা তৈরি, থ্যালাসেমিয়া ও ক্যানসার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি সহ মানুষের কল্যানে যেকোন সামাজিক কাজে বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরামের সদস্যরা সাধ্যমতো কাজ করতে সদা প্রস্তুত। আমরা আমাদের কার্যক্রম বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। তাই বিভাগ জেলা ভিত্তিক টিম গঠনে আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও রক্তদান কার্যক্রম ব্যাতীত অন্যান্য কার্যক্রম সচল রাখতে আপনার সামর্থ অনুযায়ী অনুদান পাঠাতে পারেন অথবা স্পন্সর করতে পারন। আপনি লেখক হলে লেখালেখির মাধ্যমে, ফটোগ্রাফার হলে ছবিতোলার মাধ্যমে, সাংবাদিক হলে প্রচরনার মাধ্যমে এবং আইটি এক্সপার্ট হলে আইটি সাপোর্টের মাধ্যমে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত হতে পারেন। হতে পারে আপনার ছোট্ট একটু কাজ বা পদহ্মেপও আমাদের জন্য বিশাল কিছু এবং তা হতে পারে অসহায় মানুষের জন্য চড়ম একটি পাওয়া।
● আমাদের লহ্ম্য ও উদ্দেশ্য সমূহ ➯

► দেশজুড়ে রক্তদানের সচেতনতা তৈরি করা।

► মুমূর্ষ রুগীর জন্য যথা সময়ে স্বেচ্ছায় রক্তদাতা নিশ্চিত করা।

► দেশজুড়ে সকল প্রাপ্ত বয়স্কদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা।

► রক্তদাতাদের সম্মাননা প্রদানের মাধ্যমে সম্মানিত করা।

► সধ্যমতো দেশজুড়ে সকল ধরনের সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া।
● আমাদের কিছু ভবিষ্যত পরিকল্পনা ➯

► দেশজুড়ে ৬৪জেলায় কার্যকরী স্বেচ্ছাসেবী টিম গঠন করা।

► বিভাগীয় ও জেলাভিত্তিক টিম গঠনের মাধ্যমে থানা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক তৈরি করা।

► দেশের ৬৪ জেলায় পর্যাপ্ত প্রয়োজনীয় রক্তদাতা প্রস্তুত রাখা।

► দেশের সকল রক্তদাতা ও রক্তযোদ্ধাদের একই প্লাটফর্মে নিয়ে আসা।

► দেশের অসহায়, দরিদ্র ও প্রাকৃতিক দূর্যোগে হ্মতিগ্রস্থদের কল্যানে কাজ করা।

Call Us

Cell : +88 01922 116 775,
Cell: 02-48955155
Email: bisorjon2018@gmail.com
Email: info@bisorjon.org
Email: admin@bisorjon.org

Our Location

Bisorjon
House# 11, Road# 35,
Sector# 7, Uttara,
Dhaka-1230, Bangladesh.

Facebook Page

Connect with Us